ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নেপালে শুটিংয়ে গিয়ে দুর্যোগের মাঝে আটকা অভিনেতা খরাজ মুখোপাধ্যায়

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নেপালে নতুন সিনেমার শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকা পড়েছেন টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপাল-চীন সীমান্তবর্তী রাসুয়া জেলায় হঠাৎ বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।

এ অবস্থায় খরাজের সঙ্গে ফোনে যোগাযোগ করতে পারছে না তার পরিবার। বারবার চেষ্টা করেও অভিনেতাকে না পেয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন স্বজনরা।

খরাজের ছেলে তমোঘ্ন মুখোপাধ্যায় জানান, তার বাবা ও মা দুজনই নেপালে রয়েছেন। গতকাল মায়ের সঙ্গে কথা হলেও আজ আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো খবর এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি।

তমোঘ্নের ভাষ্য, পাহাড়ি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভূমিধসের কারণে মোবাইল নেটওয়ার্কসহ স্থানীয় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই কারণে ফ্লাইট চলাচলেও সমস্যা তৈরি হয়েছে বলে তারা জানতে পেরেছেন।

পরিস্থিতির উন্নতি হলে যোগাযোগ স্বাভাবিক হবে এবং খরাজ মুখোপাধ্যায় ও তার স্ত্রী নিরাপদে দেশে ফিরতে পারবেন—এমনটাই আশা করছে পরিবার।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ