গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন।
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সম্মানিত সভাপতি এম কে আলম সরকার ও এসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরাও শুভেচ্ছা জানান
শুভেচ্ছা বক্তব্যে এম কে আলম সরকার বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করি, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে শিল্প, ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “দেশের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী সমাজ একটি স্থিতিশীল, নিরাপদ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে দেশের অর্থনীতি ও শিল্প খাত আরও এগিয়ে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
এ সময় বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।
নিউজটি পোস্ট করেছেন :
Modern Television