ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেখ রবিউল আলম

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
ad728
মডার্ন  টেলিভিশন ডেস্ক: বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

এক শোকবার্তায় মাননীয় মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। দেশের আইন অঙ্গন এবং সংসদীয় গণতন্ত্রের বিকাশে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর অবর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

মাননীয় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমীন।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ