#
ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষ ১৫-এর কোনো দল না পেয়ে সেমিফাইনালের পথে আর্জেন্টিনা

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 11, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
স্পোর্টস ডেস্ক | মডার্ন টেলিভিশন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পেরিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে ওঠার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তাদের এই যাত্রাপথ ঘিরে ফুটবলভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা। বিশেষ করে ব্রাজিল সমর্থকদের একাংশের দাবি, তুলনামূলক সহজ ড্রয়ের সুবিধা পেয়েই লিওনেল মেসিদের দল শেষ আট পর্যন্ত পৌঁছেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করছেন, আর্জেন্টিনার সামনে এখন পর্যন্ত কঠিন কোনো বাধা আসেনি। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থকদের দাবি, প্রতিপক্ষ যেই হোক না কেন, মাঠের খেলায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে।

রোববার কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচে জয় পেলেই সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে স্কালোনির শিষ্যরা। একই দিনে মায়ামিতে অনুষ্ঠিত নরওয়ে-ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দল হবে আর্জেন্টিনার সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ।

ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী, আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠে, তাহলে শীর্ষ ১৫-এর কোনো দলের বিপক্ষে না খেলেই সেমিফাইনালে পৌঁছানো একমাত্র দল হবে তারা।

এবারের বিশ্বকাপ অভিযানে আর্জেন্টিনা ইতোমধ্যে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে এবং তুরস্ককে পরাজিত করেছে। ওই সময়ের ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী এসব দলের কেউই শীর্ষ ১৫-এর মধ্যে ছিল না। যদিও সাম্প্রতিক র‌্যাঙ্কিংয়ে সুইজারল্যান্ড কয়েক ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছে, তবুও তারা এখনও শীর্ষ ১৫-এর বাইরে রয়েছে।

অন্যদিকে ইংল্যান্ডও তুলনামূলক সহজ পথ পাড়ি দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। তারা এখন পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১০-এর কোনো দলের বিপক্ষে মাঠে নামেনি। তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া ও মেক্সিকো।

বিপরীতে, সম্ভাব্য সেমিফাইনালিস্টদের মধ্যে সবচেয়ে কঠিন সূচির মুখোমুখি হয়েছে নরওয়ে। তারা ইতোমধ্যে বর্তমান শীর্ষস্থানীয় ফ্রান্স, পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের বিপক্ষে খেলেছে এবং কোয়ার্টার ফাইনালে লড়ছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডের বিপক্ষে।

এখন দেখার বিষয়, তুলনামূলক সহজ ড্রয়ের সুবিধাকে কতটা কাজে লাগাতে পারে আর্জেন্টিনা। সুইজারল্যান্ডকে হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ