ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

মডার্ন টেলিভিশন ডেস্ক
নিউজ প্রকাশের তারিখ : Jul 3, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় তিন সন্তানকে পরিবারের কাছে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই নারীর পরিবার।

পরিবারের অভিযোগ, উপজেলার উত্তর নারায়ণপুর গ্রামের বাসিন্দা নিশাত আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকায় তিনি তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এ সময় স্থানীয় একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। পরিবারের দাবি, যাওয়ার সময় তিনি ঘরে থাকা প্রায় ৯ লাখ ১০ হাজার টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যান। এর মধ্যে ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট এবং ১৪ জোড়া কানের দুল থাকার কথা অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর পরিবারের সদস্যরা ঘর তল্লাশি করে একটি যৌথ হলফনামা পান বলে দাবি করেছেন। সেখানে নিশাত আক্তার ও রিয়াজ হোসেন গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় নিশাত আক্তার, মো. রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে অভিযুক্ত করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ মডার্ন টেলিভিশনকে জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, অভিযোগে উত্থাপিত সব দাবি এখনো তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো মন্তব্য করা সম্ভব নয়।

নিউজটি পোস্ট করেছেন : মডার্ন টেলিভিশন ডেস্ক

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ