ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 18, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
নিজস্ব প্রতিবেদক | ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ গ্রাম হেরোইন, ৫০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে তিনটি পৃথক টিম অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে এসআই ঝন্টু চক্রবর্তীর নেতৃত্বে ১৬ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর কদমতলী মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

দ্বিতীয় অভিযানে এসআই মো. আপেল মাহমুদের নেতৃত্বে ১৭ আগস্ট রাত ২টার দিকে পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ মো. পারভেজ মোল্লা (৩২), ১০ গ্রাম হেরোইনসহ শেখ হিমন (২৩) এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. অপু মিয়া (৩৪)-কে গ্রেফতার করা হয়।

অপরদিকে, তৃতীয় অভিযানে এসআই মো. মহরম আলীর নেতৃত্বে ১৭ আগস্ট সকাল ৬টা ৪০ মিনিটে হাসনাবাদ গোলাম আলী নগর এলাকায় অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ মোছা. শারমিন ইসলাম (২৮)-কে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ