ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি কর্মচারীদের নতুন বেতনের প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাবে

Deleted
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগ্রহীত ছবির ক্যাপশন: সংগ্রহীত
ad728
মডার্ন টেলিভিশন ডেস্ক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম বেতনকাঠামোর চূড়ান্ত প্রস্তাব আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হতে পারে। সচিবালয়ে অনুষ্ঠিত নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির সর্বশেষ বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বেসামরিক সরকারি কর্মচারীদের পাশাপাশি বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর জন্য পৃথক প্রজ্ঞাপন জারির প্রস্তুতিও নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। এতে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়।

কমিশনের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য বছরে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। নতুন বেতনকাঠামো পুরোপুরি বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে।

পর্যালোচনা কমিটি কমিশনের প্রস্তাব কিছুটা সমন্বয় করে ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে। সর্বশেষ বৈঠকে সদস্যরা চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন কার্যকর এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে সংশ্লিষ্ট ভাতা কার্যকরের পক্ষে মত দেন। তবে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে মন্ত্রিসভা।

সরকার এরই মধ্যে বাজেট ঘোষণায় জানিয়েছে, দীর্ঘ প্রায় ১১ বছর একই বেতনকাঠামো বহাল থাকায় মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা খাতে ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি জনপ্রশাসন খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে, যার একটি বড় অংশ সরকারি কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

কমিটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিচার বিভাগের বেতনকাঠামোসংক্রান্ত কারিগরি বিষয়গুলোও এখন চূড়ান্ত হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। অর্থমন্ত্রীর সম্মতি মিললেই বিষয়টি আসন্ন অথবা পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

নিউজটি পোস্ট করেছেন : Deleted

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ