শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত ও দীর্ঘ ৪৫ বছর ধরে পলাতক থাকা অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি পোস্ট করেছেন :
Deleted