ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Nov 10, 2026 ইং
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728
মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করেছে সরকার। প্রচলিত পাসপোর্ট আইন অনুযায়ী, কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নতুন করে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই।

চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করা হবে। তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল না করায় দেশে ফিরলে সাজা কার্যকরের আইনি পরিস্থিতি তৈরি হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না—এমন ধারণা থাকলেও তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

এদিকে, শেখ হাসিনার ক্ষেত্রে কিছু মৌলিক মানবাধিকার কার্যকর থাকার সুযোগ সীমিত হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার পৃথক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায়। দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার কিছু মৌলিক অধিকার স্থগিত থাকার বিধান সংবিধানেই রয়েছে।

তথ্য উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের (ল ফার্ম) মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ