ঢাকা | ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মোটরসাইকেলসহ আটক ১

Modern Television
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ছবির ক্যাপশন: শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান
ad728
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি মোটরসাইকেলসহ সেরাজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের টাপ্পুর আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টাপ্পুর আমবাগানে অভিযান চালায়। এ সময় মোঃ সেরাজুল ইসলাম (৩৫), পিতা—মোঃ শরিফুল ইসলাম, গ্রাম—জমিনপুর, ডাকঘর—বিনোদপুর, থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জকে ১৮ বোতল নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি Apache RTR-160 সিসি মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল প্রকার চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : Modern Television

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ