প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
অসুস্থ আনোয়ার হোসেনকে হাসপাতালে দেখতে গেলেন কাউসার আলম সরকার

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সরেজমিনে দেখতে যান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ও মডার্ন টেলিভিশনের চেয়ারম্যান কাউসার আলম সরকার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মডার্ন টেলিভিশনের নির্বাহী সম্পাদক ফাতেমা আলম মনি এবং মডার্ন টেলিভিশনের পরিচালনা পর্ষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতালে তারা অসুস্থ আনোয়ার হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় কাউসার আলম সরকার আনোয়ার হোসেনের পাশে থাকার আশ্বাস দেন এবং তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান মাল্টিমিডিয়া লিমিটেড | মডার্ন গ্রুপের একটি প্রতিষ্ঠান