প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 5, 2026 ইং
সঠিক রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

মডার্ন টেলিভিশন ডেস্ক: রোগ নির্ণয়ের ক্ষেত্রে বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে এ ঘাটতি দূর করতে সরকার কাজ করছে।
রোববার (৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘স্বাস্থ্যসেবায় উচ্চপ্রযুক্তির ব্যবহার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক রোগী এখনও নির্ভুল রোগ নির্ণয় ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বাস্তবতা পরিবর্তনে সরকার স্বাস্থ্য খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে তিনি বলেন, রোগীর চাপ বেড়ে যাওয়ায় কয়েকটি হাসপাতালে এক কক্ষেই ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু আক্রান্তকে চিকিৎসাসেবা দিতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ মর্ডান টেলিভিশন